1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৯০ বার পঠিত

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির এক সভা বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাত ৮টায় আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি সাবেক জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ,বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বিপ্লবীকমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি অসহনীয় পর্যায়ে এসে ঠেকেছে। আওয়ামী লীগ আমলের মতোই শুল্ক হ্রাস করেও পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। অর্থাৎ মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেট আগের মতোই শক্তিশালী। নেতৃবৃন্দ বলেন বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত অপরাধ বাড়ছে। এগুলো সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। পুলিশকে সক্রিয় করে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো দরকার।

সভায় নেতৃবৃন্দ বলেন,অন্তর্বর্তী সরকারের এমন কোন পদক্ষেপ নেয়া ঠিক হবেনা যাতে অভ্যুত্থানকারী শক্তির মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে এবং ফ্যাসিবাদী সরকারের দোসরেরা সুযোগ নিতে পারে। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যতটুকু নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ অন্যান্য সংস্কার সম্ভব তা সম্পন্ন করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখসহ রোডম্যাপ ঘোষণা করতে হবে।

সভায়,সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর কে আগামী ৩মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর