1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

 

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:-মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার (০২ নভেম্বর) সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার জবা রানী নাথের সভাপতিত্বে ও শিক্ষক সুমিতা চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাকির হোসেন ও গীতা পাঠ করেন চম্পা রানী পাল।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারওয়ার, সিটি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ডা. মুক্তা লাল বিশ্বাস, বড়লেখা দলিত কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মিলন রবি দাস, বড়লেখা মহিলা কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রোকশানা বেগম প্রমুখ। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ৩টি সমবায় সমিতি ও ১ জন সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর