1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় ট্রাফিক সার্জেন্টের সাথে নিসচার মতবিনিময়

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

 

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি:- সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলীর সাথে মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা কমিটি।

সোমবার (৪ নভেম্বর) রাতে বড়লেখা থানা সংলগ্ন ট্রাফিক পুলিশ কার্যালয়ে সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক ও নবনির্মিত সড়কের ঝুকিপূর্ণ এবং নানাবিধ বিষয়াদি নিয়ে প্রায় ২ ঘন্টাব্যাপী মতবিনিমকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ ও ঠিকানা মিডিয়ার প্রতিনিধি জাহাঙ্গীর আলম শুভ।

এসময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলী ও নিসচা নেতৃবৃন্দরা সড়ক দুর্ঘটনারোধে এবং নবনির্মিত সড়কে শৃঙ্খলা প্রনয়ণে এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিসচা’কে সার্বিক সহযোগিতাসহ একতাবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর