1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে পুকুর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার পরদিন পুকুরে ভেসে উঠলো সাইফুল ইসলামের (১০) নামে শিশুর মরদেহ। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচাচর গ্রামের মোঃ সোয়াব মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম ৩ নভেম্বর দেওগাওস্থ ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সাইফুলের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।

এ অবস্থায় সোমবার (৪ নভেম্বর) সকালে দেওগাও সাহেব বাড়ির পুকুরে সাইফুলের মরদেহ ভেসে থাকার কথা লোকমুখে জানতে পারেন সোয়াব মিয়া।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টিম দেওগাও গিয়ে সাইফুলের মরদেহের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর