1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাংগুয়ার হাওরে ৩ লাখ টাকার জাল পুড়িয়ে ছাই

তাহিরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারীজ খ্যাত টাংগুয়ার হাওর থেকে ৬টি চায়না দুয়ারী জাল ও একটি বেড় জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে টাংগুয়ার হাওরে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে আটক করে আনসার সদস্যরা।পরে দুপুরে উপজেলা স্টেডিয়াম মাঠে আগুনে পুড়িয়ে ছাই করা হয়। জালের বর্তমান বাজার মুল্য তিনলাখ টাকা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলমের নেতৃত্বে ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানাসহ টাংগুয়ার হাওরের গোলাবাড়ি, রামসিংহপুর,রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৬টি চায়না দুয়ারী জাল ও একটি বের জাল আটক করে। এসময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যায়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম জানান,অভিযান চালিয়ে জব্দ কৃত জাল গুলো দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, জালগুলো দুপুরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। টাংগুয়ার হাওরের মাছসহ সকল কিছুই রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। কোন অনিয়ম করতে কাউকেই দেয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর