1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখা পৌর শহরে দোকানের সাইনবোর্ড টেক্স স্থগিত, ব্যবসায়ীর জরুরি সভা

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

 

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ- মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এক জরুরী সভা পৌর মার্কেটের ২য় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সোমবার (০৪ নভেম্বর) রাত ৯টায় সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে ও জুনাইদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাজারে চুরি প্রতিরোধে নৈশ প্রহরী বৃদ্ধি, রাত ১২টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে ট্রেড লাইসেন্সের সাথে নতুন করে দোকানের সাইনবোর্ড এর উপর আরোপিত টেক্স আদায় না করতে সমিতির নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার আশ্বাস প্রদান করেন। সমিতির নেতৃবৃন্দ সাইনবোর্ড এর টেক্স বাতিলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় পৌর প্রশাসক সহ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উক্ত সভায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শৈলেন্দ্র দেবনাথ, হারুনুর রশীদ, সিনিয়র সাংবাদিক এম.এম আতিকুর রহমান, মীর শামীমুর রহমান, প্রভাষক তারেক আহমদ, শামীম আহমদ, হাজী রুয়েল আহমদ, ফরিদ আহমদ, আব্দুল হক, আব্দুল হাসিব, মোহাম্মদ আবুল হোসাইন, দেলোয়ার হোসেন বাদশা, জাকারিয়া আহমদ প্রমুখ। সভায় সকল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দ্রুত নবায়ন করে পৌরসভার ও প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করার আহবান জানান নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর