1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দেশ যুব সংগঠন সিলেটের শিশু ও নারী উন্নয়নে উঠান বৈঠক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত

দেশ যুব সংগঠন সিলেটের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শাহপরান উপজেলার দেশ যুব সংগঠনের, উপজেলা সভাপতি সুমি বেগম এর বাড়িতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক এ বৈঠক হয়।

এসময় বক্তব্য দেন দেশ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী মো. কামাল, সিনিয়র সহ-সভাপতি সীমা রানী বিশ্বাস, সদস্য অনামিকা বিশ্বাস, দেশ যুব সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, রেবা আক্তার শারমিন ও ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম তার বক্তব্যের মাধ্যমে সংগঠনের প্রশংসা করেন।

বৈঠকে করোনা ভাইরাস, ডেঙ্গু প্রতিরোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু অধিকার, পয়োনিষ্কাশন, পরিবেশ, মা ও শিশু স্বাস্থ্য, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা সচেতনতামূলক আলোচনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর