1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক কামাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২২০ বার পঠিত

নানা কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জেলা পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক’ পুরস্কার-২০২৪’ পেয়েছেন মোঃ কামাল। দক্ষ যুব সংগঠক ও অভিনয়শিল্পী হিসেবে সিলেটে সকলের কাছে পরিচিত। গেল শুক্রবার যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সংশ্লিষ্টরা কামালকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পদক ও পুরস্কার তুলে দেন।

‘দেশ যুব সংগঠন’র প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. কামাল নানা ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার লাভ করেন। সিলেটে জাতীয় যুব দিবস ২০২৪ এর পুরস্কার গ্রহণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশিক নূর, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম এর হাত থেকে।

উল্লেখ্য, মো. কামাল স্থানীয় দেশ যুব সংগঠন এর মাধ্যমে ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা, মাদক, পরিবেশ, সন্ত্রাস বিরোধী কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক পদক। বর্তমান সময়ে মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে টিকা নিতে উদ্বুদ্ধ করছেন নারী সমাজকে তার সংগঠনের মধ্য দিয়ে। অভিভাবকদের সচেতন করা ইত্যাদি কার্যক্রম সম্পাদনে তাঁর রয়েছে ভূয়সী ভূমিকা।

মোঃ কামাল দীর্ঘ ১৫ বছর দেশ যুব সংগঠন সিলেট এর মাধ্যমে নেতৃত্বের বিকাশ ও সমাজ উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া সিলেটি নাট্যাঙ্গনে কেউরি কামাল নামে পরিচিত। সমাজ পরিবর্তনে অনেক নাটকের অভিনেতা মোঃ কামাল। নাট্যকার অভিনেতা হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। বেসরকারি টিভি চ্যানেল এন টিভিসহ বেশ কিছু টিভি চ্যানেলে ইতিপূর্বে নাট্যাঙ্গনে কামালের কার্যক্রম নিয়ে নিয়ে সংবাদ প্রচার হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর