1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় এইচপিভি টিকা নিশ্চিতে অধ্যক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় জরায়ু ক্যান্সার এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিশ্চিত করার জন্য ও প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার আলিয়া ও কওমী মাদ্রাসার অধ্যক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উপজেলার সেক্রেটারী ও সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জিয়াউল হক কাঞ্চনপুরীর আহবানে মতবিনিময় সভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার সুফল নিয়ে উপজেলার সকল ধর্মীয় শিক্ষা-প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০-১৪ বছরের কিশোরীদের এ টিকার আওতায় নিয়ে আসার জন্য অধ্যক্ষদের সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, এইচপিভি টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু লোক না জেনে নানা ধরনের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এমন গুজব ও অপপ্রচারে কান না দিয়ে টিকার আওতায় প্রত্যেক প্রতিষ্ঠানগুলোর কিশোরীদের নিয়ে আসার জন্য শিক্ষক নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সার্ভিলেন্স এবং ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মুত্তাকীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান সহ উপজেলার প্রায় ২০টি মাদরাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর