1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল পুনরায় নির্বাচিত

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনে আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা এমাদুল ইসলাম এমাদ। দ্বিতীয় বারের মত তিনি আমীর নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকালে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা জামায়াত ইসলামীর অফিসে আমীর নির্বাচন উপলক্ষ্যে রুকন সমাবেশ শেষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর প্রকৌশলী মোহাম্মদ শাহেদ আলী। জামায়াত আমীরের প্রতিনিধি হিসেবে নবনির্বাচিত উপজেলা আমীর এমাদুল ইসলামকে গঠনতন্ত্রে উল্লিখিত শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

রুকন সম্মেলন ও আমীর নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে ছিলেন জেলা সেক্রেটারি ইয়ামির আলী, এছাড়া মেহমান হিসাবে জেলা কর্ম পরিষ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন সহ উপজেলার ৭০ জন রুকন উপস্থিত ছিলেন। রুকনরে গোপন ভোটের মাধ্যমে এমাদুল ইসলাম এমাদকে পুনরায় উপজেলা আমীর নির্বাচন করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মজলিসের শূরা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রুকনদের সরাসরি ভোটে উপজেলা জামায়াতের ১০ জন মজলিসে শূরার সদস্য নির্বাচিত হন। মজলিসে শূরার সদস্যরা হলেন, ফয়ছল আহমদ, আব্দুল্লাহ মাহফুজ সুমন, হাজী হেলাল উদ্দিন, অধ্যাপক আব্দুল মোহাইমিন, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা জুবের আহমদ, রবিউল ইসলাম সুহেল, ইউপি সদস্য আলিম উদ্দিন, মাস্টার আব্দুস সামাদ। শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা আমীর এমাদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর