1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

“টাঙ্গুয়াহ হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব” ১৫ নভেম্বর

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ থেকে
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

জল-জোছনায় মোহনীয় সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে হচ্ছে “টাঙ্গুয়া হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব-২০২৪”। সুনামগঞ্জ হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানের সহযোগিতায় থাকবে জেলা প্রশাসন।

আসছে ১৫ নভেম্বর শুক্রবার প্রথমবারের মতো দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে নীলাদ্রি লেক এলাকায় (শহীদ সিরাজ লেক)। উৎসবে নিবন্ধিত সকল হাউসবোটের পর্যটনপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।

জানা গেছে, উৎসবে প্রথম ধাপ শুরু হবে দুপুর থেকে। যেখানে থাকবে পিঠা উৎসব, লোকাল হাট, লোকজ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা প্রদর্শনী। রাতে জেলার সাহিত্যিক ও মরমি কবিদের স্মৃতিচারণে বাউল গানের আসর বসবে। হাছন রাজা, শাহ আব্দুল করিম, দুরবিন শাহ, রাধারমণ দত্ত, কামাল পাশা, সৈয়দ শাহ নূরসহ গীতিকবিদের গান পরিবেশন করেবেন স্থানীয় শিল্পীবৃন্দ। পাশাপাশি রাজধানী থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আনন্দনগর ও সর্বনাম ব্যান্ড।

হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তরুণ উদ্যোক্তা আরাফাত হোসাইন এ প্রতিবেদককে বলেন, আসন্ন শীতকালেও পর্যটক যেনো আসে সে লক্ষ্যে উৎসবের আয়োজন। নিবন্ধিত বোটযোগে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিতব্য উৎসবে যোগ দিতে পর্যটনপ্রেমিদের আহবান জানিয়েছেন আরাফাত হোসাইন।

সূত্র জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর