1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় টানা ৩য় দিনেও সড়কে নিসচার উদ্যোগে শৃঙ্খলা কার্যক্রম

বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বড়লেখা পৌর শহরে পর্যাপ্ত ট্রাফিক না থাকায় জনস্বার্থে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) টানা ৩য় দিনেও সড়কে যানজট নিরসনে শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

আজ ৩য় দিনে সড়কে শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যকরী কমিটির সদস্য শাহরিয়ার শাকিল, এহসান আহমদ, আব্দুল হামিদ, আজাদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম ও আদম আলী উপস্থিত ছিলেন।

এসময় নিসচা নেতৃবৃন্দরা জানান, ট্রাফিক পুলিশের বিশেষ ট্রেনিং থাকার কারণে পৌর শহরে অসহনীয় যানজটের দেখা দেয়। যানজট নিরসনে সড়কে শৃঙ্খলায় ট্রাফিক সদস্য হাদিকুল ইসলাম নিসচার সহযোগিতা কামনা করেন। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৩ দিন যানজট নিরসনে সড়কে শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেছে নিসচা বড়লেখা শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর