1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শুক্রবার টাঙ্গুয়ার হাওরে “লোকজ ও পুর্ণিমা উৎসব”

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ থেকে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

জল-জ্যোৎস্নায় মোহনীয় সৌন্দর্য উপভোগের জন্য ‘টাঙ্গুয়ার হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর) প্রথমবারের মতো জেলা প্রশাসন ও স্থানীয় লোকজ জনগোষ্ঠীর সহযোগিতায় এই আয়োজন করতে যাচ্ছে সুনামগঞ্জ হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান। হাউজবোট অ্যাসোসিয়শনের সভাপতি তরুণ উদ্যোক্তা আরাফাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাসোসিয়েশন থেকে বলা হচ্ছে, টাঙ্গুয়ার হাওর লোকজ পূর্ণিমা উৎসব সুনামগঞ্জের সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসকে বিশ্ব দরবারে তুলে ধরবে।

উৎসবের প্রথম ধাপ শুরু হবে দুপুর থেকে, চলবে মধ্যরাত পর্যন্ত। সেখানে লোকজ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা প্রদর্শনী থাকবে। রাতের বিশেষ আকর্ষণ হবে সুনামগঞ্জের সাহিত্যিক ও মরমি কবি-সাধকদের স্মৃতিচারণে বাউল গানের আসর, যেখানে হাছন রাজা, শাহ আব্দুল করিম, দুরবিন শাহ,কামাল পাশা, সৈয়দ শাহ নূরের গান পরিবেশিত হবে।

এই উৎসবটি সুনামগঞ্জ হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশনে নিবন্ধিত সব হাউজবোটের পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর