1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় ইউএনও, ওসির সাথে নিসচা’র মতবিনিময় 

বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত
জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এবং অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ুম এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
নিসচা বড়লেখা উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি ও দপ্তর সম্পাদক এনাম উদ্দিনের নেতৃত্বে বুধবার (২০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানার ওসির কার্যালয়ে পৃথকভাবে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য রোকসানা আক্তার, শাহরিয়ার শাকিল, ছাদিকুর রহমান, আব্দুল হামিদ প্রমুখ।
এসময় সড়ক দুর্ঘটনারোধে ও সড়কের শৃঙ্খলা প্রণয়নে বিভিন্ন বিষয়াদি এবং নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ বিভিন্ন কর্ম-পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
পরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কেন্দ্র থেকে প্রেরনকৃত নিরাপদ স্মারকগ্রন্থ তাদের হাতে তুলে দেয়া হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর