1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় চন্ডিনগর আদর্শ ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চন্ডিনগর আদর্শ ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২০২৬ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। চন্ডিনগর গ্রামের সমাজ সেবক হেলাল উদ্দিনে সভাপতিত্বে ও সাবেক অর্থ সম্পাদক আব্দুল বাকী মুনিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: নিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের নব-নির্বাচিত সভাপতি আফসিন নিগার জামালী তুহিন ও যুগ্ম সম্পাদক সম্পাদক তানভীর আহমদ এবং সদ্য বিদায়ী সহ-সভাপতি মো.ইমরান হোসাইন, কাওসার আহমদ, প্রবাসী উপদেষ্টা আলী হোসাইন, সাবেক উপদেষ্টা ফয়সল আহমদ ও ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক (ইংরেজি) ইরশাদ হোসাইন। অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য ও গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন পরিষদের প্রবাসী উপদেষ্টা মাস্টার আবুল হোসেন, পরিষদের আজীবন উপদেষ্টা ও সাবেক সভাপতি লোকমান আহমদ, আজীবন উপদেষ্টা ও সদ্য বিদায়ী সভাপতি জাহাঙ্গীর আলম।

এর আগে পরিষদের সাবেক অর্থ সম্পাদক ও নব মনোনীত সহ-সেক্রেটারী আব্দুল বাকী মুনিমের সঞ্চালনায় ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি জাহাঙ্গীর আলম।

বক্তব্য শেষে বিদায়ী দায়িত্বশীলদের এবং অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন দায়িত্বশীল ও অতিথিবৃন্দ। উক্ত নির্বাচন কার্যক্রমে বৃহত্তর চন্ডিনগর গ্রামের অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর