1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় বৃহত্তর সুড়িকান্দি কেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজারে ইউনিয়নের সামাজিক সংগঠন বৃহত্তর সুড়িকান্দি কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় সুড়িকান্দি সরকারি প্রথমিক বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান দে, সিলেট বারের আইনজীবী এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট দেলোয়ার হোসেন, সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাক আহমদ,যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ওয়াহিদুর রহমান, জাতীয় সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র )কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বড়লেখা উপজেলা শাখার সভাপতি কামরান আহমদ, দাসের বাজার ইউনিয়ন সভাপতি রুবেল আহমদ তারিফ,কেয়ার ফাউন্ডেশনের সংগঠনের কার্যকরী সদস্য সমাজসেবক আরিফুল ইসলাম, সহ সভাপতি নাহিদ আহমদ।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মাসুদ, শিপা বেগম। অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাসুদুর রহমান, ইসলামী সংগীত পরিবেশন করেন আসলাম হোসাইন, আরও উপস্থিত ছিলেন কেয়ার ফাউন্ডেশনের দায়িত্বশীলবৃন্দ সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর