1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় উদযাপন কমিটি গঠন 

বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩১৩ বার পঠিত
আগামী ১ ডিসেম্বর-২০২৪ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর গৌরব, সংগ্রাম, ঐতিহ্যের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনহিতকর নানান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট উদযাপন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি পৌর শহরের স্থানীয় হলরুমে প্রস্তুতি সভায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া’কে আহবায়ক ও দপ্তর সম্পাদক এনাম উদ্দিন’কে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে পদাদিকার বলে কার্যনির্বাহী কমিটির সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদকে উদযাপন কমিটির উপদেষ্টা মনোনীত করা হয়।
অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হালিমাতুন সাদিয়া লিলি, আহমেদ নোমান। যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, এহসান আহমদ, শাহাব উদ্দিন। সদস্য যথাক্রমে- জাকারিয়া আহমদ, আব্দুল হামিদ, শাহরিয়ার শাকিল, আফজাল হোসেন রুমেল ও নিরঞ্জন দেবনাথ নিলু। পরে উপদেষ্টাবৃন্দ নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট উদযাপন কমিটির অনুমোদন দেন।
নিসচা বড়লেখা শাখার প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান জানান, নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা, শিক্ষার্থী সমাবেশ, ঝুকিপূর্ণ সড়ক সংস্কার ও রোড সাইন বিষয়ে জেলা সওজ কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান, সড়ক দুর্ঘটনায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমসহ বরাবরের মতো এবারো ডিসেম্বর মাসব্যাপী সামাজিক, মানবিক-স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে উদযাপন আহবায়ক কমিটি।
তিনি আরোও জানান, নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত উদযাপন কমিটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ২৬ নভেম্বর-২০২৪ থেকে উদযাপন (আহবায়ক) কমিটির কার্যক্রম চলমান থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর