1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামিন পেলেন সাবেক এমপি ইয়াহইয়া

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী গ্রেফতারের এক মাস পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে, গত ১২ নভেম্বর র‌্যাব-১ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক এই সংসদ সদস্য বুধবার বিকেলে জামিনে মুক্তি পান। সিলেটের কোতোয়ালি মডেল থানায় ও রাজধানী ঢাকার দুইটি মামলায় তিনি গ্রেফতার হন। এই দুই মামলায় জামিন পেয়েছেন তিনি। আর কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পান।

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটি নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসনটি থেকে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর