1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে সাইবার আক্রমণ করেছে চীন!

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরে আক্রমণ করেছে চীনের হ্যাকাররা। গত মাসের শুরুতেই অর্থ দপ্তরের সিস্টেমে হানা দিয়েছিল কয়েকজন অজানা হ্যাকার। সম্প্রতি মার্কিন অর্থ দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হচ্ছে, হ্যাকাররা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটারে নজরদারি করেছে। গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে থাকতে পারে। এই ঘটনায় মার্কিন প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, চীনা সরকারের মদতপুষ্ট হ্যাকাররাই এই সাইবার আক্রমণ করেছে। সাইবার নিরাপত্তা পরিষেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে হ্যাকাররা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটার হ্যাক করেছে। প্রযুক্তিগত পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবার সাহায্যে এই হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, সেই পরিষেবার মধ্যে দিয়েই হ্যাকাররা অর্থ দপ্তরের সিস্টেমে প্রবেশ করেছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই হামলার মাধ্যমে গুরুত্বপূর্ণ আর্থিক নথি এবং মার্কিন অর্থনৈতিক কাঠামোর গোপন তথ্য চুরি হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে, ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

গত ৮ ডিসেম্বর সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা ‘বিয়ন্ডট্রাস্ট’ আমেরিকার অর্থ দপ্তরকে সাইবার হানার বিষয়ে সচেতন করে। তার পরই নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। অর্থ দপ্তরের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয় এবং সিআইএসএ এবং এফবিআইকে বিষয়টি জানানো হয়।

মার্কিন অর্থ দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আমরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছি এবং হামলার দ্বিতীয় চেষ্টা রুখে দিতে পেরেছি। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও শক্তিশালী সাইবার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

এই সাইবার হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি দেশের নয়, বরং বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার সংকটকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। চীনের সরকার যদিও এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর