1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার শিডিউল ইভেন্ট

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নতুন ফিচার আনছে প্ল্যাটফর্মটি। এবার ব্যবহারকারীদের চ্যাটের অভিজ্ঞতা আরো ভালো করতেই নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে পৃথক চ্যাটে ইভেন্টগুলো শিডিউল করা যাবে। নতুন বৈশিষ্ট্যটি আগে গ্রুপ চ্যাটের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি এখন সকলের জন্য উন্মুক্ত করার উদ্দেশ্যে পরীক্ষা করছে প্ল্যাটফর্মটি।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
অ্যান্ড্রয়েড 2.25.1.18 হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এটি খুঁজে পাওয়া গেছে। জানা গেছে, দ্রুত নতুন ভার্সন গুগল প্লে স্টোরে যুক্ত হবে। যদিও ফিচারটি এখনো পরীক্ষা করা হচ্ছে।

ব্যবহারকারীরা যেসব সুবিধা পাবেন
আরো সংগঠিত ভাবে নানা ইভেন্ট শিডিউল করা যাবে। ইভেন্টের নাম দিতে পারবেন ব্যবহারকারীরা। তার পর ইভেন্টের বিবরণ যোগ করা যাবে। ইভেন্ট শুরু এবং শেষ হওয়ার সময় আলাদা করে উল্লেখ করা যাবে। সদস্যদের সঙ্গে লোকেশন শেয়ার করা যাবে। প্রাপকদের কাছে এই ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করার বিকল্প অপশন থাকবে।

উল্লেখ্য, বর্তমানে ফিচারটি পরীক্ষা করা হচ্ছ এবং এটি শুরুতে বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। হোয়াটসঅ্যাপের স্টেবল সংস্করণে অর্থাৎ সকল ব্যবহারকারীদের জন্য এটি চালু করার আগে এর কার্যকারিতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে চাইছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর