1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো টিকটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটক। দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা। তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে।

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের পেরেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা পেরেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।

আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা ক্ষুন্ন হবে না। দেশটিতে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যাদের মোবাইল বা অন্যান্য ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করা আছে, তারা এটি আপাতত ব্যবহার করতে পারবেন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নতুন করে কেউ আর অ্যাপ ডাউনলোড এবং আপডেট করতে পারবেন না। এতে ধীরে ধীরে এটি অকার্যকর হয়ে পড়বে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা নিষেধাজ্ঞাটি কার্যকর করবে না। এর বদলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের ওপর ছেড়ে দেওয়া হবে। সূত্র: এমএসএন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর