1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাচ্ছে না টিকটক

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রে অফলাইনে চলে গেল টিকটক। দেশটিতে ব্যবহারকারীরা অ্যাপে বিশেষ একটি বার্তা দেখতে পাচ্ছেন।

ওই বার্তায় বলা হয়েছে, টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর করা হয়েছে, যার অর্থ হলো আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারবেন না।

বার্তায় বলা হয়েছে, আমরা ভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর টিকটক পুনরায় চালু করার একটি সমাধানে আমাদের সঙ্গে কাজ করবেন।

টিকটক আগেই বলেছিল, যদি বিদায়ী বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা কার্যকর না করার আশ্বাস না দেয়, তাহলে তারা রোববার থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেবে।

২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোমবার দায়িত্ব নেওয়ার পর টিকটককে নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে তিনি সম্ভবত ৯০ দিনের সময়সীমা দেবেন।

ব্যবহারকারীরা জানান, অ্যাপটি অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে সরানো হয়েছে এবং টিকটক ডট কমে ভিডিও দেখানোও বন্ধ হয়ে গেছে।

নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা হস্তান্তরের চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে টিকটকের পক্ষ থেকে আপিল করা হয়।

গত বছর বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কোনো মালিকের কাছে টিকটক ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়। কিন্তু তা না করা হলে শুক্রবার সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রাখেন। সুত্রে: বিবিসি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর