1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো ইনস্টাগ্রাম!

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

অবশেষে ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে ইনস্টাগ্রাম! সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্ল্যাটফর্মটি নিয়মিতই নতুন নতুন ফিচার এবং আপডেট নিয়ে আসছে। ইনস্টাগ্রামের এই পরিবর্তনগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের সুবিধা নয়, বরং সৃষ্টিশীলতাকেও উৎসাহিত করবে। আসুন জেনে নিই ইনস্টাগ্রামের নতুন আপডেট।

ইনস্টাগ্রামের নতুন ফিচারে রিলসের সময় বাড়ানো হয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা ৯০ সেকেন্ড অর্থাৎ দেড় মিনিটের বেশি রিলস বানাতে পারে না। ফলে বাধ্য হয়েই সংক্ষেপে ভিডিও সম্পূর্ণ করতে হয়। ইউজারদের চাহিদার প্রাধান্য দিয়ে এবার রিলসের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। যা ব্যবহারকারীদের একটি নতুন মাত্রা প্রদান করবে।

সংস্থার প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি ঘোষণা করেছেন যে ইনস্টাগ্রামে আসছে নতুন একটি ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা সর্বাধিক ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন।

তিনি বলেন, এখন থেকে আপনারা ৩ মিনিট পর্যন্ত রিলস আপলোড করতে পারবেন। পূর্বে ৯০ সেকেন্ডের সীমা দেওয়ার মূল কারণ ছিল সংক্ষিপ্ত ভিডিওর অভিজ্ঞতা উন্নত করা। কিন্তু আমরা প্রতিক্রিয়া পেয়েছি যে অনেক ব্যবহারকারী যারা দীর্ঘ গল্প শেয়ার করতে চান, তাদের জন্য এটি খুবই সীমাবদ্ধ ছিল। তাই এখন সময়সীমা বাড়ানোর ফলে ব্যবহারকারীরা আরও ভালোভাবে এবং বিস্তারিতভাবে তাদের গল্প বলার সুযোগ পাবেন।

সম্প্রতি, টিকটক ব্যবহারকারীদের জন্য তিন মিনিটের দীর্ঘ ভিডিও পোস্ট করার সুবিধা চালু করেছে। এই পদক্ষেপের পর ইনস্টাগ্রামও একই ধরনের একটি ফিচার নিয়ে আসার ঘোষণা করলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর