1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এ ছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ।

ব্যবহারকারীদের সন্তুষ্টির জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফিচার আনছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এরই ধারাবাহিতকায় মেটার অধীন এই প্রতিষ্ঠান নতুন ফিচার আনছে। খুব শিগগিরই হোয়াটসঅ্যাপ ইউজাররা স্ট্যাটাস আপডেট শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে। তবে স্বয়ংক্রিয়ভাবে তা শেয়ার হয়ে যাবে না। সেজন্য ‘হু ক্যান সি মাই স্ট্যাটাস’-এ গিয়ে আলাদা করে ফেসবুক স্টোরি ও ইনস্টাগ্রাম স্টোরি সিলেক্ট করতে হবে।

মেটার ঘোষণা, তারা হোয়াটসঅ্যাপকে অ্যাকাউন্ট সেন্টারে পরিবর্তিত করতে চায়। তবে সেক্ষেত্রেও চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপটেডই থাকবে। তবে কবে থেকে এটি চালু হবে তা এখনও জানা যায়নি। এ ছাড়াও জানা যাচ্ছে, মেটা একগুচ্ছ ফিচার নিয়েও কাজ করছে। যার মধ্যে অন্যতম ম্যানেজ অবতার, মেটা এআই স্টিকার ও ইমাজিন মি ক্রিয়েশমকে একজায়গায় নিয়ে আসা।

এ ছাড়াও নতুন নতুন ফিচার আনার কথা জানা গেছে। যার মধ্যে অন্যতম ক্যামেরা ইফেক্ট। গত বছর ভিডিও কলের ক্ষেত্রে আনা হয়েছিল নতুন সব ক্যামেরা ইফেক্ট। এবার ছবি ও ভিডিও শেয়ার করার সময়ও ইউজাররা ব্যবহার করতে পারবেন তিরিশটি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার ও ইফেক্ট।

আর এক ফিচারের নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হলো গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। এ বছরের গোড়ার দিকে এসেছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকি ‘প্রতিবেশি’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর