1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

এক ফোনে ব্যবহার করা যাবে একাধিক হোয়াটসঅ্যাপ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

হোয়াটসঅ্যাপ নতুন আপডেট নিয়ে আসছে, যার ফলে এক ফোনে একাধিক অ্যাকাউন্ট চালানোর সুবিধা পাবেন ব্যবহাকারীরা। মূলত আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করতে চলেছে মেটা। অনেকেরই দুটি করে সিম কার্ড থাকে, বা কেউ কেউ বিভিন্ন কারণে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এবার তাদের আর আলাদা আলাদা ডিভাইসে লগ ইন করতে হবে না।

দুটি অ্যাকাউন্টই একটি ফোন বা একটি অ্যাপে ব্যবহার করা যাবে। আইওএস ২৫.২.১০.৭০ সংস্করণ আপডেট করলে ফিচারটি পাওয়া যাবে। তবে চিন্তা নেই, প্রতিটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য নিজস্ব চ্যাট ব্যাকআপ ও সেটিংস থাকবে। দুটি অ্যাকাউন্টে খুব সহজে চালু করা যাবে, যেমনটা ফেসবুক বা ইন্সটাগ্রামে করা যায়।

ফিচারটির পরীক্ষা সফল হলে দ্রুত রোল আউট শুরু হবে। এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন এবং নিশ্চিত করুন যে আপনার আইফোনও যেন লেটেস্ট ভার্সনে আপ টু ডেট থাকে।

এছাড়াও সম্প্রতি আরো একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে অ্যাপে দেওয়া স্ট্যাটাস একবার ক্লিকেই ইন্সটাগ্রাম বা ফেসবুকে শেয়ার করতে পারবেন। এজন্য আলাদা করে দুই অ্যাপ চালুর প্রয়োজন পড়বে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর