1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

যেসব কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২০ বার পঠিত

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করে থাকেন। তবে নিয়ম মেনে না চললে যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেয় প্ল্যাটফর্মটি।

সম্প্রতি প্রকাশিত এক মাসিক প্রতিবেদনে বলা হয়, মেটা বিপুলসংখ্যক ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। প্রয়োজন পড়লে ভবিষ্যতেও আরো অ্যাকাউন্ট বন্ধ করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

অনেকেই জানতে চাইতে পারেন, কেন অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়। এক্ষেত্রে চাইলে Acceptable Use of Our Services প্রবেশ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারের যাবতীয় শর্তাবলী দেখে নিতে পারেন।

মোটকথা ব্যবহারকারীর কার্যকলাপ যদি অন্যদের অসুবিধা সৃষ্টি করে বা ভয়েরও কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করে।

এই কার্যকলাপের মধ্যে এক দিকে যেমন রয়েছে সন্ত্রাসবাদ, নগ্নতা, প্ররোচণামূলক মন্তব্য, তেমনই অন্য দিকে রয়েছে স্প্যাম, স্ক্যামের মতো মেসেজও। আবার, আনঅফিসিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করলেও তা বন্ধ করা হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর