1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় শীতার্তদের মাঝে পৌর জামায়াতের কম্বল উপহার

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

শীতের তীব্রতার কারণে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র উপহার প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী বড়লেখা পৌরসভার আয়োজনে ও সমাজসেবক শিক্ষানুরাগী মেয়র পদপ্রার্থী খিজির আহমদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে উপহার স্বরুপ কম্বল প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সন্ধ্যা ৬টায় স্থানীয় কার্যালয়ে পৌর জামায়াতের সভাপতি মো. জুবের আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. কামাল উদ্দিন, পৌর জামায়াতের সহ-সভাপতি ইসমাইল আলী,
মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক তারেক আহমদ, পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক কবির আহমেদ, অফিস সম্পাদক মাহমুদুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি প্রমুখ।

শীত নিবারণে উষ্ণতার কম্বল পেয়ে খুশি হন উপকারভোগী শীতার্ত মানুষেরা। তারা জামায়াতে ইসলামীর এই মহতি উদ্যোগের প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর