1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় গাজীটেকা পূর্বচক তরুন সংঘের উদ্যোগে দেলওয়ার এন্ড ফরহাদ শীতকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টায় গাজীটেকা পূর্বচক সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে হ্যালো সিলেট ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন এবং বন্ধুমহল ফুটবল একাদশ রানার্সআপ অর্জন করে।

এ উপলক্ষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাজীটেকা পূর্বচক তরুণ সংঘের উপদেষ্টা মুহিবুর রহমানের সভাপতিত্বে ও উক্ত সংঘের সভাপতি শামীম আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সদস্য রেদওয়ান আহমদ রুম্মান, প্রবীন মুরব্বি আব্দুস শুক্কুর, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কুদ্দুস,বিশিষ্ট মুরব্বি জনাব জমসেদ আলী, কাতার প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আপ্তাব আলী, তরুণ সংঘের উপদেষ্টা আতাউর রহমান, মখছ আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী রাফি আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ,বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালিক প্রমুখ।

উক্ত সমাপনী ফাইনাল খেলাটি অমীমাংসিত হওয়ার কারনে টাইব্রেকারে হ্যালো সিলেট ফুটবল একাদশ ২-১ গোলে চ্যাম্পিয়ন হয় এবং বন্ধুমহল ফুটবল একাদশ রানার্সআপ অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করে হ্যালো সিলেট ফুটবল একাদশের অন্যতম খেলোয়াড় মো. সালাহ।

সেরা দর্শক নির্বাচিতরা হলেন- গাজীটেকা পূর্বচক তরুণ সংঘের উপদেষ্টা জনাব মুহিবুর রহমান, কাতার প্রবাসী আপ্তাব আলী ও আতাউর রহমান। খেলাটির ১ম পুরস্কার দাতা ছিলেন কাতার প্রবাসী জনাব দেলওয়ার হোসেন এবং ২য় পুরস্কার দাতা কানাডা প্রবাসী ফরহাদ হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর