1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ডিজিটাল অ্যারেস্ট ফাঁদে শিক্ষক, হারালেন লাখ টাকা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

‘ডিজিটাল অ্যারেস্ট’ এ প্রতারণার শিকার হয়ে ২ লাখ ৫ হাজার টাকা হারিয়েছে এক অবসরপ্রাপ্ত শিক্ষক। ভারতের অন্ধ্রপ্রদেশের সেই শিক্ষককে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে টানা ৭২ ঘণ্টা ক্যামেরার সামনে বসে থাকতে বাধ্য করা হয়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ৭২ ঘণ্টা মোবাইলের ভিডিও ক্যামেরার সামনে রেখে সমস্যার সমাধান করার জন্য প্রথম ধাপে ২ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণা চক্রটি।

প্রতিবেদন বলা হয়, এই ঘটনায় যুক্ত থাকা ৩৩ বছর বয়সী পিল্লা নানিকে গ্রেপ্তার করেছে কোচবিহারের সাইবার ক্রাইম থানার পুলিশ। গত ৩১ জানুয়ারি গ্রেপ্তার করার পর ট্রানজিট রিমান্ডে কোচবিহার নিয়ে আসা হয় তাকে। মঙ্গলবার কোচবিহার জেলা আদালতের নিয়ে যাওয়া হয়। বিচারক তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, গত ৮ জানুয়ারি প্রথমবার অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন এসেছিল। সিবিআই পরিচয় দিয়ে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে ৯ জানুয়ারি তার কাছ থেকে ২ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, ওই শিক্ষক গত ১১ জানুয়ারি বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ৩১ জানুয়ারি পুলিশ অন্ধ্রপ্রদেশে থেকে পিল্লা নানিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কতজন যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর