1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় আবুল হোসেন নুরের পৃষ্টপোষকতায় বৃত্তি পরীক্ষা সম্পন্ন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন নুর এর পৃষ্ঠপোষকতায় এবং দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শনিবার (৮ ফেব্রুয়ারি) এম.এ হোসেন নুর বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পরীক্ষা গ্রহন এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষার কনট্রলার আশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ফোরাম দক্ষিণভাগ এর প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুস সাত্তার, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, কলাজুরা আপ্তাব মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, হাজী শামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বেলাল উদ্দিন, মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিব খান, বড়লেখা প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রব, শিক্ষক জাবের হোসেন, জাকির মাসুম, ব্যবসায়ী জহিরুল ইসলাম, শিক্ষানুরাগী এমদাদুল হক প্রমুখ।

২০২৫ সালের ৫৬ জন এস.এস.সি পরীক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম বারের মতো অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় দক্ষিনভাগ উত্তর, দক্ষিনভাগ দক্ষিন এবং সুজানগর ইউনিয়নের মাধ্যমিক স্তরের মোট ১০টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৫ জন ট্যালেন্টপুলে, ১০ জন সাধারণ এবং ৪১ জন শুভেচ্ছা বৃত্তি লাভ করে। পুরস্কার হিসেবে সবাইকে শুভেচ্ছা স্মারক, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

উল্লেখ্য যে বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন নুর বাংলাদেশ থেকে বিবিএ ও এলএলবি সম্পন্ন করে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য যুক্তরাজ্য যান এবং ইউনিভার্সিটি অফ বোল্টন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি এ বৃত্তি আরও বৃহৎ পরিসরে আগামী আয়োজন করতে ইচ্ছুক এবং এ ধরনের মহতি উদ্যোগের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর