1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব-এর সভাপতিত্বে ও স্বজন সমাবেশের যুগ্ম সম্পদক সাংবাদিক সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুগান্তর পত্রিকা পাঠককে দেওয়া প্রতিশ্রুতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। পত্রিকাটি সমাজের নানা অসঙ্গতির চিত্র তোলে ধরে। বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মারাত্মক ঝুঁকি নিয়ে যুগান্তর কর্তৃপক্ষ ও পত্রিকাটির সাংবাদিকরা যে সাহসী ও বলিষ্ট ভূমিকা পালন করেছেন, ইতিহাসে তা চির স্মরনীয় হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর