1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নতুন এআই চ্যাটবট আনলেন ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বর্তমানে এআই কত দূর পৌঁছে গেছে তা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। কর্মী জায়গা তো বটেই সঙ্গীর বিকল্প হয়েছে এআই। হোয়াটসঅ্যাপে এখন অবসরে এআইয়ের সঙ্গে কথা বলতে পারবেন।

অনেক আগেই এআই চ্যাটবট এনেছে মাইক্রোসফট, গুগল। তবে পিছিয়ে ছিলেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন তিনি। যিনি টেক বিশ্বে তাক লাগিয়ে যাচ্ছেন একের পর এক।

যদিও বেশ অনেকদিন আগেই এক্স প্ল্যাটফর্মের একটি নিজস্ব এআই এনেছে তারা। ইলন মাস্কের এক্স সংস্থার এআইয়ের নাম ‘এক্সএআই’। তারাই একটি নতুন এআই চ্যাটবোট লঞ্চ করেছে যার নাম গ্রক ৩, আর এই গ্রকের সাহায্যে প্রযুক্তিগত বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষা সম্ভব।

গ্রক ৩ সম্প্রতি লঞ্চ করেছে এক্সআই। এর আগে গ্রক এবং গ্রক ২ লঞ্চ হয়েছে। গ্রক ৩-এর মধ্যে রয়েছে অ্যাডভান্স রিজনিং, টেক্সট থেকে ভিডিও কনভার্শন, সেলফ কারেকশন মেকানিজম, এইসব সুবিধা। চ্যাট জিপিটি, ডিপ সার্চ, জেমিনি- এইসব এআই চ্যাটবোটের মতোই এআই মাধ্যমে পাল্লা দেওয়ার জন্যই ইলন মাস্ক নতুন গ্রক ৩ লঞ্চ করেছেন।

গ্রক আসলে একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোট। ইলন মাস্ক বলেছেন, গ্রক হলো ‘স্মার্টেস্ট এআই অন আর্থ’। এক্স মাধ্যমে এমনটাই ঘোষণা করেছেন ধনকুবের। পৃথিবী, মহাকাশ, মহাজাগতিক বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান এখনো যথেষ্টই সীমিত। সেই জ্ঞানের ভাণ্ডারের বিস্তার হবে গ্রকের সাহায্যে। এর পাশাপাশি নতুন আবিষ্কারও সম্ভব।

ইলন মাস্ক এক্স মাধ্যমেই ঘোষণা করেছেন, গ্রক ব্যবহার করার সুযোগ পাবেন ম্যাক ওএস এবং উইন্ডোজে। বিগত ৮ মাসে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। তবে নতুন এক্সআই চ্যাটবোটের লঞ্চের পর এক্স মাধ্যমের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের রেট বা খরচ বেড়ে গেছে। গ্রক এআইয়ের উপলব্ধতা রয়েছে শুধু এক্স মাধ্যমের প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য। সূত্র: রয়টার্স

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর