1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফ্রিল্যান্সারদের সুখবর দিলো ফাইভার

তথ্য প্রযুক্তি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

বর্তমান প্রজন্মের বিরাট একটি অংশ অনলাইনে আয়ের প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আয় করলেও এর মধ্যে অন্যতম মার্কেটপ্লেস ফাইভার। প্ল্যাটফর্মটি ফ্রিল্যান্সারদের আয়ের সুযোগ বৃদ্ধিতে নতুন সুবিধা চালু করেছে।

ফ্রিল্যান্সারদের আয়ের পরিধি বৃদ্ধিতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণের সুযোগ চালু করেছে ফাইবার। এতে করে কোনো ফ্রিল্যান্সার চাইলেই এআই মডেলকে প্রশিক্ষণ দিতে পারবেন। আর গ্রাহকরা পরবর্তীতে নির্দিষ্ট অর্থের বিনিময়ে সেই মডেল ব্যবহারের সুযোগ পাবেন।

প্ল্যাটফর্মটি জানিয়েছে, নতুন এই উদ্যোগের কারণে ফ্রিল্যান্সাররা অল্প সময়ের মধ্যে মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারবেন। এআই মডেলকে নিজস্ব কাজের ওপর ভিত্তি করে প্রশিক্ষণ দিতে পারবেন। এতে সৃষ্টিশীল কাজের ওপর নিয়ন্ত্রণ বজায় থাকবে তাদের।

এছাড়া ফাইভারের ‘ফাইভার গো’ টুলসের অংশ হিসেবে চালু হওয়া নতুন এই উদ্যোগ ব্যবহার করে ফ্রিল্যান্সররা তাদের তৈরি এআই মডেল সম্পাদনা করার সুযোগ পাবেন। আবার পছন্দ অনুযায়ী মূল্য নির্ধারণেরও সুযোগ পাবেন। আর এই মডেল গান লেখা, ভয়েজওভার, গ্রাফিক ডিজাইন, কপিরাইটিং, ইলাস্ট্রেশন ও ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন সেবায় ব্যবহার করতে পারবেন।

এ ব্যাপারে ফাইবার জানিয়েছে, নতুন এই সেবার মাধ্যমে ফ্রিল্যান্সারদের কাজের পরিধি অধিকতর বিস্তৃত হবে এবং তাদের কনটেন্ট তৈরির প্রক্রিয়া আরও সহজ হবে।

প্ল্যাটফর্মটির নতুন টুলসে একটি এআইভিত্তিক পারসোনাল অ্যাসিস্ট্যান্টও যুক্ত করা হয়েছে। এতে ফ্রিল্যান্সাররা দ্রুত গ্রাহকদের প্রশ্নের জবাব দিতে পারবেন। এতে ফ্রিল্যান্সারদের গ্রাহকসেবার মান উন্নত হবে। তবে এই টুলস প্রাথমিকভাবে নির্বাচিত শীর্ষ স্থানীয় ফ্রিল্যান্সাররা ব্যবহারের সুযোগ পাবেন। সূত্রে: দ্য ভার্জের

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর