1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ৬

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বিশ্বম্ভরপুর থানাধীন রণবিদ্যা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া। তিনি বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। ছাতক থানাধীন গাংপাড় নোয়াকুট গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার খোকন। ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তিনি। একই থানাধীন ধনীটিলা গ্রামের বাসিন্দা মিলন সিংহ। তিনি ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জামালগঞ্জ থানাধীন দূর্লভপুর গ্রামের বাসিন্দা, আওয়ামী লীগের সক্রিয় সদস্য

আনোয়ার হোসেন শাহ। তাহিরপুর থানাধীন জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা, মাদক ব্যবসায়ী আবু হানিফা। জামালগঞ্জ থানাধীন দূর্লভপুর গ্রামের বাসিন্দা, মাদক ব্যবসায়ী সাব্বির আলম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর