1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দেড় মিটার পানির নিচেও এই স্মার্টওয়াচ নষ্ট হবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত

এখন সব ধরনের স্মার্টওয়াচে পানি প্রতিরোধী রেটিং দেওয়া থাকে। তারপরও দেখা যায় সাঁতার কাটার সময় কিংবা বৃষ্টিতে ভিজলে স্মার্টওয়াচ নষ্ট হয়ে যায় বা সমস্যা দেখা দেয়। তবে লাভার নতুন স্মার্টওয়াচটি দেড় মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত রাখলেও এর কার্যকারিতা নষ্ট হবে না, দাবি সংস্থার।

জনপ্রিয় স্মার্টওয়াচ ব্র্যান্ড লাভা এবার এক্স-সিরিজের স্মার্টওয়াচ আনলো বাজারে। হেলথ প্যারামিটারের ট্র্যাকিং, ব্লুটুথ কলিং সব সুবিধা পাবেন এই স্মার্টওয়াচে। এছাড়া জিপিএসের সুবিধাও রয়েছে এই স্মার্টওয়াচে।

লাভা প্রোওয়াচ এক্সে ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে। সেই ডিসপ্লের রেজোলিউশন ৪৬৬X৪৬৬। এই ডিসপ্লের রেজোলিউশন ৫০০ নিটস। স্মার্টওয়াচের স্ক্রিন প্রোটেক্ট করবে গরিলা গ্লাস ৩। এতে রয়েছে অ্যাডভান্সড ডুয়াল-কোর টিপসেট। তাই এর পারফরম্যান্স হবে অনেক ফাস্ট।

এই স্মার্টওয়াচ নিখুঁত হার্টরেট পরিমাপে সক্ষম। আপনি যখন ব্যায়াম বা শারীরিক কসরত করবেন, সে সময় বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্যারামিটার নিখুঁতভাবে মেপে দেবে এই স্মার্টওয়াচ। সব ধরনের খেলায় শরীরের নড়াচড়া এক রকম হয় না। তাই সেগুলোর পরিমাপও হয় ভিন্নভাবে। এজন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই স্মার্টওয়াচে। হাইকিং, সাইক্লিং, ক্রিকেট, যোগা, সুইমিংয়ের মতো ১১০-এর বেশি কাস্টমাইজ স্পোর্টস মোড রয়েছে লাভা প্রোওয়াচ এক্স।

ব্লুটুথের ৫.৩ ভার্সন সাপোর্ট করবে এই স্মার্টফোনে। ব্লুটুথ কলিং আরও স্মুথ করার জন্য এতে রয়েছে বিল্ট-ইন ডায়ালার। স্মার্টওয়াচে রয়েছে ব্যারোমিটার, কম্পাস, অল্টিমিটারের একাধিক পরিমাপ যন্ত্র। এয়ার কোয়ালিটি ইনডেক্সও পরিমাপ করবে এই স্মার্টওয়াচ। লাভার দাবি এর ব্যাটারি লাইফ হবে ৮ থেকে ১০ ঘণ্টা। লাভা প্রোওয়াচ এক্স-এর দাম ভারতে ৪ হাজার ৪৯৯ রুপি। সূত্র: গ্যাজেট ৩৬০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর