1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বড়লেখায় প্রবাসী সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং একই সাথে রামাদ্বানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বড়লেখা পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সাধারন সম্পাদক শাকিল আহমেদ।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারমম্যান হাজ্বী সাইফুর রহমান (নানু) এর সভাপতিত্বে ও শামিম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পি সি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রিয়াজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা বদরুল ইসলাম, ২নং দাসের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম উদ্দিন নজরুল, নারীশিক্ষা একেডেমি ডিগ্রি কলেজের সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ লুৎফুর রহমান, জুলাছ আহমেদ, ছাইফুল আলম কাওছার, আফজল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বড়লেখায় প্রবাসী সমাজ কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দরা বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ড করে যাচ্ছে।তাদের এই মনোভাব ও মানবিক কার্যক্রম গুলোকে আমরা সাধুবাদ জানাই।প্রবাসীরা দেশের জন্য এক অমূল্য সম্পদ। সংগঠনটি তাদের প্রবাসী নেতৃবৃন্দের সহায়তায় বিভিন্ন হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। দেশের অনেক দুর্যোগকালীন সময়েও অসহায় খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করেছে তারা । তাদের এই মানবিক কর্মকান্ড যেন আগামীতে সচল থাকে এটাই প্রত্যাশা।

উল্লেখ্য, বড়লেখা প্রবাসী সমাজকল্যাণ সোসাইটির পরিচালনা কমিটির সদস্য কবির হোসাইনের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর