1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জি-মেইল এখন আরও নিরাপদ, আসছে নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। এবার বড়সড় পরিবর্তন আসছে জি-মেইলে।

জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে এখন থেকে আর এসএমএসে সিকিউরিটি কোড আসবে না। এবার থেকে স্ক্যান করতে হবে কিউআর কোড। নতুন ব্যবস্থা চালু করতে চলেছে গুগল। গত বছরের শেষ দিকে জি-মেইলে এসএমএস ভিত্তিক লগইন ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হতে পারে। বদলে চালু হতে পারে কিউআর কোড।

গুগলের নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক জনসংযোগ প্রধান রস রিচেনড্রেফার নিশ্চিত করেছেন যে গুগল ফোন নম্বরের পরিবর্তে কিউআর কোডের মাধ্যমে ভেরিফিকেশন চালু করতে চলেছে। নতুন পদ্ধতিতে ইউজাররা মোবাইল নম্বরে ওটিপি পাওয়ার বদলে স্ক্রিনে একটি কিউআর কোড দেখতে পাবেন। সেটা স্ক্যান করলেই ভেরিফিকেশন হয়ে যাবে।

বর্তমানে জি-মেইলে ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন’ পদ্ধতি চালু রয়েছে। কিন্তু এই ব্যবস্থাও সম্পূর্ণ নিরাপদ নয়। কারণ এসএমএসের মাধ্যমে যে ৬ সংখ্যার কোড ইউজারের কাছে পাঠানো হয়, তা যে কোনো সময় হ্যাক হতে পারে। ফিশিং হামলা ও সিম-স্ব্যাপিংয়ের শিকার হতে পারেন ইউজাররা। তাই নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই কিউআর কোড ব্যবস্থা চালু করা হচ্ছে। সূত্র: বিজনেস ইনসাইডার

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর