1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় থানা মসজিদ মার্কেট ব্যবসায়ীদের কমিটির আত্মপ্রকাশ: সভাপতি লুৎফুর, সম্পাদক চেরাগ

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় থানা মসজিদ মার্কেটের ব্যবসায়ীবৃন্দের সাধারণ সভা ও কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।

শুক্রবার (০৭ মার্চ) সন্ধ্যায় অস্থায়ী অফিসে এ কমিটির আত্মপ্রকাশ করা হয়।এসময় আগামী ৩ বছরের জন্য ৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

অনুষ্ঠানে আব্দুল হান্নানের সভাপতিত্বে ও কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর কবির বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলাই আহমদ প্রমুখ।

কমিটিতে লুৎফুর রহমান শিপনকে সভাপতি, চেরাগ আলীকে সাধারণ সম্পাদক ও হারুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি জাহাঙ্গীর কবির বুলবুল, সিনিয়র সহ-সম্পাদক রাজিব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব, কোষাধ্যক্ষ হোসেন আহমদ প্রমুখ।

কমিটির সভাপতি লুৎফুর রহমান শিপন বলেন,বড়লেখা থানা মসজিদ মার্কেট ব্যবসায়ীবৃন্দের নতুন কমিটি করা হয়েছে। এই কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা ও সমস্যা সংক্রান্ত যেকোনো কিছু আমরা সমাধানের চেষ্টা করবো।মার্কেট পরিচালনা করতে সকল ব্যবসায়ীবৃন্দসহ জনসাধারণের সহযোগীতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর