1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে আটক-২

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৭২ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় বালু বহনকারী দুটি ট্রাক বালুসহ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু তালেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ ২টি ট্রাক জব্দ এবং দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লামুয়া গ্রামের মনোয়ার মিয়ার ছেলে কাশিম মিয়া ও মাইজদিহী গ্রামের নইলস মিয়ার ছেলে মো. জমশেদ মিয়াকে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদলতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অবৈধ ভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় থেকে সরকারি অনুমতি ব্যতীত চাষযোগ্য ভূমির উপরের স্তরের বালু মাটি কেটে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করছে। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদলতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর