1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সহযোগীতায় আলোচনাসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিএনপি ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচি অংশ হিসেবে মির্জাপুর ইউনিয়ন বিএনপি,সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সহযোগীতায় আলোচনাসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল ও দোয়ায় উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোছদ্দর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির নেতা নিলুর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য
জননেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব)বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.দুরুদ আহমেদ,উপজেলা বিএনপির আহবায়ক মো.নুরুল আলম সিদ্দিকী,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.মকসুদ আলী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না,সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন,উপজেলা যুবদলের আহবায়ক মহি উদ্দিন ঝারু,সদস্য সচিব মো.টিটু আহমেদ, পৌর যুবদলের আহবায়ক সোরোয়ার আহমেদ.সদস্য সচিব প্রনব বৈদ্য,স্বেচ্ছাসেবকদলে আহবায়ক বেলাল আহম্মদ,সদস্য সচিব তৈয়ব আলী,
জেলা ছাত্রদলে যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দীন,পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ আহমেদ,সদস্য সচিব রিমন আহমদ,তাতীদলের সাধারন সম্পাদক মুকিদ প্রমুখ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্য বলেন, আমার নামে শ্রীমঙ্গলে আওয়ামীলীগের কিছু ধূসর আছে তারা ফেসবুকে নানা বিভ্রান্তিমূলক পোস্ট করতেছে আসলে তাদের শিক্ষার অভাব। পাশাপাশি আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়াও, তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশনা দেন।এই আয়োজনটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংহতির বার্তা পৌঁছে দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর