1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় কোয়াবের উদ্যোগে খেলোয়াড়দের সংবর্ধনা ও ইফতার মাহফিল

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা কোয়াব দলের খেলোয়াড়দের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোয়াব কাপ মৌলভীবাজার-২০২৫ এ অংশগ্রহণকারী দল হিসেবে ‘বড়লেখা উপজেলা কোয়াব’ দল রানার্সআপ হওয়ায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। বুধবার (১২ মার্চ) স্থানীয় ইয়াম্মী প্যারাডাইজ রেস্টুরেন্টে কোয়াব বড়লেখা উপজেলা শাখা এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন। কোয়াব বড়লেখা উপজেলা শাখা সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন- ক্রীড়া সংগঠক ও শিক্ষক লুৎফুর রহমান চুন্নু এবং ক্রীড়া সংগঠক ও শিক্ষক ছয়ফুল হক, ক্রীড়া সংগঠক সাজু চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সহ সভাপতি আলমগীর আলম, সহ সাধারণ সম্পাদক শেনাজ আহমদ ও সদস্য ইকবাল হোসেন, উপজেলা দলের খেলোয়াড় রেদোয়ান হোসেন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সহ সভাপতি শিমুল চৌধুরী। অনুষ্ঠানে কোয়াব বড়লেখা দলের খেলোয়াড়বৃন্দ ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বড়লেখার বিভিন্ন ক্লাবের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর