1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে তারেক রহমানের পক্ষে ইফতার মাহফিল

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান ইউনিয়নের সিন্দুরখান বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ও বিএনপি নেতা মহসিন মিয়া মধুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনতার ঢল নামে।

মঙ্গলবার (১৮ মার্চ) ১৭ রমাদ্বান ইফতারের আগ মুহূর্তে দলে দলে নেতাকর্মী ও সর্বস্তরের জনতার উপস্থিতিতে সিন্দুরখান বাজারের ইফতার ও দোয়া মাহফিলের স্থান জনসমুদ্রে রূপ নেয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতা কর্মী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির সম্মানিত পরিচালক জনাব মো. মহসিন মিয়া মধু।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিপের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম এর সঞ্চালনায় এসময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক তারেক খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য, মকবুল হোসেন, আব্দুল মোছাব্বির, এমদাদুল হক, এম এ কাইয়ুম, আব্দুর রহিম, আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিলাদ হোসেন মিরাশদার, যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহবায়ক কমিটির সদস্য টিটু দাস, নজরুল ইসলাম, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত রবিন, সিন্দুরখান ইউনিয়নের উইপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ছাড়াও সর্বস্তরের প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর