1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বড়লেখায় ছাত্র অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় জুলাই গণঅভুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বড়লেখার জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে ও ফরহাদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাহবুবুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি নাজমুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাহবুবুর রহমান রুমেল, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন। এসময় গণঅধিকার পরিষদের সকল অঙ্গসংগঠন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র জমিয়ত, ছাত্র মজলিসসহ ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের ৩টি উপজেলা ও কলজে পৌর শাখার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ এক সোনালী স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাশীল রাষ্ট্র গড়ার স্বপ্ন। কিন্তু দুঃখের বিষয় আজও আমাদের তরুণ প্রজন্ম ন্যায়বিচার, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।সম্মানিত ছাত্রনেতারা,বাংলাদেশের ইতিহাস সাক্ষী ছাত্রসমাজই প্রতিবার বড় পরিবর্তনের অগ্রদূত হয়েছে – হোক তা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। আজও দেশ এক সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপজেলায় বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, যাদের উদ্দেশ্য একটাই—ছাত্রদের অধিকার রক্ষা করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। তাই দল-মত নির্বিশেষে আমাদের এক হয়ে কাজ করতে হবে। বিভেদ ভুলে, একে অপরের প্রতি সম্মান রেখে, আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে অবশ্যই পরিবর্তন আনতে পারবো। আমি আজ এই মঞ্চ থেকে উপজেলার সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের এই আহ্বান জানাই।

ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া পরিচালনা করেন ছাত্র জমিয়ত বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তায়্যিব।ইফতার পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুল আলমকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর