1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে চোরাইকৃত পিকআপ গাড়ি উদ্ধার, আটক ১

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থেকে চুরি হওয়া একটি মাহেন্দ্র ব্লোরো পিকআপ গাড়ি হবিগঞ্জের চুরারুঘাট থেকেে উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় তোফয়েল মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) সকালে শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকা থেকে তোফায়েল মিয়াকে আটক করা হয়। আটকের পর তোফয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ি মাহেন্দ্র বেøারো পিাকআপটি জব্দ করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ১৮ মার্চ রাতে গাড়িচালক সোহেল মিয়া তার মাহিন্দ্রা পিকআপ গাড়ি রেখে তারাবির নামাজ পড়তে গেলে সিন্দুরখান বাজারস্থ কেরাণী জামে মসজিদের সামনে থেকে তার গাড়িটি চুরি হয়।
চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুনসহ থানার একটি টিম কাজ শুরু করে।
তিনি জানান, আমাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা শ্রীমঙ্গল থেকে গাড়ি চোর এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।
এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত তোফায়েল মিয়া শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার তুরুক মিয়ার ছেলে।
তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর