1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে বজ্রপাতে আহত-২

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে বাবা-ছেলে মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৬এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরে দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালাপুর ইউনিয়নের নয়ানশ্রী (নরপুর) গ্রামের কৃষক শফিক মিয়া (৫০) তাঁর ছেলে সাইদুল ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, সকালে শফিক মিয়া ছেলে সাইদুলকে নিয়ে হাওরে কৃষিকাজ করতে যান। দুপুরের দিকে বজ্রপাত হলে তারা মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে হাওরে থাকা প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে শফিক মিয়াকে ভর্তি করে তাঁর ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বর্তমানে সাইদুলের অবস্থা আশঙ্কাজনক বলে তার স্বজনরা জানান।

গ্রামবাসী আরো জানান, বজ্রপাত সরাসরি তদের উপর না পরলেও সাইদুলের গলায় রুপার একটি চেইন থাকায় সেটাতে বিদ্যুতায়িত হয়ে গলার চেনটি গলে চামড়া পুড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর