1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

চা শ্রমিকদের বেতন না দিয়ে পালানো মালিকদের খুঁজে এনে বেতন আদায়ে নির্দেশ: এম সাখাওয়াত হোসেন

শ্রীমঙ্গল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭১ বার পঠিত

চা বাগানের মালিকরা যদি শ্রমিকদের বেতন না দিয়ে বিদেশে পালিয়ে যান, তবে তাদের খুঁজে এনে বেতন আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরে চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যারা শ্রমিকদের পাওনা না দিয়ে বিদেশে পালিয়েছেন, তাদের আত্মীয়-স্বজনদের খোঁজে বের করে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” এছাড়া তিনি চা শ্রমিকদের কর্মস্থল এলাকায় ল্যাট্রিন না থাকা অমানবিক উল্লেখ করে, যততাড়া তাড়ি সম্ভব ল্যাট্রিন স্থাপন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।

চা শ্রমিকদের চাকরির পর নির্দিষ্ট আবাসন, বেতন কাঠামো এবং সংগঠনের নির্বাচনের বিষয়ে সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। তিনি আরও বলেন, “চা বাগানে যারা ঘুরতে আসেন তাদের কাছ থেকে ২০ টাকা ফি আদায়ের জন্যও জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।’’ তিনি আরো বলেন’’ বিদেশে একটি ফুল দেখতে গিয়ে যেখানে পাউন্ড ইউরো দিতে হয়, তা হলে আমাদের দেশে চা বাগান ঘুড়তে আসা পর্যটকদের কেন ফি দিবেন না।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান। বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মোহাম্মদ ইমরুল মহসিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। এসময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ আল আজাদ, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক ও বিভাগীয় উপপরিচালক মহব্বত হোসাইনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় চা শ্রমিকদের নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন এবং তাদের দাবি-দাওয়ার একটি স্মারকলিপি উপদেষ্টার হাতে তুলে দেন।

এর আগে উপদেষ্টা অনুষ্ঠান প্রাঙ্গনে গাছের চারা রোপন, শ্রীমঙ্গলে কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন করেন এবং সকাল ৯টায় শহরের অভিজাত হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফেআইএলও আয়োজিত একটি শিশুশ্রম বিষয়ক কর্মশালা উদ্বোধন ও অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর