1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

 

শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় পৃথকভাবে পৌরসভা হল রুমে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির ও দুপুর ২ টায় মহসিন কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে উভয় সভায় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ এর সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ও পৌরসভার ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে চলতি মে মাস হতে আগামী জুন মাসের মধ্যে বিভিন্ন তারিখ নির্ধারণ করা হয়।

পরে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির প্রবীন সদস্য আতাউর রহমান লাল হাজী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর