1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় পদক্ষেপ’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও চোখের ছানি অপারেশন

রেদওয়ান আহমদ, বড়লেখা
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন এ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) তালিমপুর ইউনিয়ন পরিষদে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের যৌথ অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচি’র চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এসময় মোট ১২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ১৫ জন রোগীকে চোখের ছানি অপারেশন করানো হয়।

উক্ত চক্ষু ক্যাম্পে রোগী দেখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ জিসান আহমদ এবং সিনিয়র আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, ২নং ওয়ার্ডের মেম্বার খয়রুল ইসলাম, সমৃদ্ধি উপজেলা সমন্বয়কারী শ্রী নন্দন বর্মন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সবুজ কান্তি তালুকদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা । উক্ত ক্যাম্প টি পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস ও সকল স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর