1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) বিকেল ৩টায় ইউনিয়ন অফিস সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও কমিটির সদস্য মো. মছদ্দর আলীর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান (ভিপি মিজান), কমিটির সদস্য ফখরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান জরিফ, যুগ্ম আহ্বায়ক মো. তাজ উদ্দিন (তাজু), খন্দকার আবুল মঈন গুফরান এবং হাফিজুর রহমান তুহিন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন, আইন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নিলু মিয়া, সাবেক সভাপতি সুফি মিয়া প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, তাতীদল, কৃষকদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত সময়ে যারা মাঠে ছিলেন, তাদেরকেই যেন ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে স্থান দেওয়া হয়। তারা বলেন, আওয়ামী লীগের দোসররা যেন কোনোভাবেই কমিটিতে ঢুকতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর