1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৪ প্রবাসীকে সংবর্ধনা

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪৫৩ বার পঠিত

 

মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সদস্যবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে পৌরশহরের জিম্মি রেষ্টুরেন্টে ১৪ জন প্রবাসীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আব্দুল হামিদের সভাপতিত্বে ও শামীম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক খোরশেদ আলম,বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল ইসলাম,নিসচা সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, পরিষদের উপদেষ্টা ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান, দুবাই প্রবাসী মঈন উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলায়াত করেন মাওলানা হাফিজ শাকিল আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দুবাই প্রবাসী আফজল হোসেন।

এসময় বক্তারা বলেন,প্রবাসীদের কারনেই বাংলাদের অর্থনৈতিক দিকটা সমৃদ্ধশালী হচ্ছে।এই রেমিট্যান্স যুদ্ধাদের কারনেই দেশের অর্থনৈতিক চাকা সচল আছে।তাদের ঘাম ঝরানো আর পরিশ্রমের টাকায় দেশ উন্নতি লাভ করছে।প্রবাসীদের মূল্যায়ন করা আমাদের দায়িত্ব। সংগঠনের মাধ্যমেই প্রবাসীদের পাঠানো অর্থ হতদরিদ্র, অসহায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। গরিব ও অসহায়দের সাহায্যে এগিয়ে রয়েছে এ সংগঠনের কার্যক্রম। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দ জানান।

অনুষ্ঠানের শেষে ১৪ জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়।তারা হলেন-তারেক আহমেদ,হাফিজুর রহমান, মাসুক উদ্দিন,সাইফুর রহমান,আফজল হোসেন,মঈন উদ্দিন,কামরুল ইসলাম,শামীম আহমেদ,ফয়সল আহমেদ,আব্দুল হামিদ,মন্তজির আলী,জাকির হোসেন,মো: সাইদুল ইসলাম,এমদাদুল হাসান ফাহিম।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর